November 7, 2026, 3:11 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অনিয়ম রোধে নির্বাচন কমিশন ও প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ: আবিদুল ইসলাম খান

Reporter Name

প্রথম বাংলা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলোর বিরুদ্ধে এখনো ব্যবস্থা নিতে সম্পূর্ণ ব্যর্থতা পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আবিদুল ইসলাম অভিযোগ করে বলেন, দুপুরে অমর একুশে হল এবং রোকেয়া হলে পূরণকৃত ব্যালট শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছেন। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় সেগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

আবিদুল ইসলাম আরও বলেন, ডাকসুর নির্বাচনী আচরণবিধিতে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশাধিকারের বিষয়ে স্পষ্ট উল্লেখ থাকলেও গণমাধ্যমে তার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে। গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো কিছু প্রকাশ করার আগে যাচাই বাছাই করতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST