শরীয়তপুর স্টাফ রিপোর্টারঃ
প্রক্সি দিয়ে পরীক্ষা পার ওলামালীগের সভাপতি ইকরা কান্দি দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা আবু জাফরের দাপটে নিয়োগ পেল ছোট বোন সুফিয়া খাতুন’পার করে দিয়েছে দীর্ঘ ছয়টি বছর নিয়মিত তুলছেন সরকারি বেতন ভাতা।
অভিযোগে জানা যায় শরীয়তপুর জেলার গোসাইর হাট উপজেলাধীন শেখ ফজিলাতুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার কর্মচারী আয়া সুফিয়া খাতুন ১২ জুলাই ২০২০ সালে জনৈক ব্যক্তিকে দিয়ে প্রক্সি পরীক্ষাএর মাধ্যমে সুফিয়া নিয়োগপ্রাপ্ত হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের শিক্ষা গত সনদ,নিয়োগ কালীন হাতের লেখাসহ কাগজ পত্রের সঠিকতা যাচাই করতে শিক্ষা বিভাগের বিভিন্ন নির্দেশনার আলোকে যাচাইকালে এটি কর্তৃপক্ষের গোছরিভূত হয়।
ইতোমধ্যে বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করে এলাকাবাসী।