আওয়ামী লীগের ২ সাবেক এমপিসহ ১৩ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি
Reporter Name
Update Time :
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫
/
183 Time View
/
Share
প্রথম বাংলা : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক এমপিসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৯ সেপ্টেম্বর) এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপি।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলকে নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলীকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়।
উপকমিশনার তালেবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, ফয়জুর রহমান এবং তামান্না নুসরাত বুবলির গ্রেপ্তারের বিষয়ে পরে বিস্তারিত জানানো হয়।