July 29, 2026, 9:56 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ নিয়ে চলছে তুঘলকি কান্ড সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম ৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে মামদানির অংশগ্রহণ ঠেকাতে পিটিশন, স্বাক্ষর প্রায় ১৭ হাজার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সোমবার ২৯ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম পাটোয়ারী (৪০) ২। ঢাকা তুরাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো: আবু সাইদ (৪২) ৩। জাতীয় শ্রমিকলীগের কমলাপুর শাখার সদস্য সচিব মাসুদ পারভেজ (৪৭) ৪। রাজধানীর বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম (৪৮) ৫। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা (৩০) ৬। ঢাকা মহানগর উত্তরের ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন মৃধা (৩৭) ও ৭। রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য মো: সাগর হাসান (৩২) ।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১:০৫ ঘটিকায় ডিবি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ কর্তৃক পল্টন থানার আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে সলিম পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। একই দিন বিকেল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি টিম তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: আবু সাইদকে গ্রেফতার করা হয়। অপরদিকে দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকায় গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ পারভেজকে গ্রেফতার করে। ডিবি ওয়ারী বিভাগের অন্য একটি টিম রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় বংশাল থানাধীন নয়াবাজার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাহবুব আলমকে গ্রেফতার করে।

অন্যদিকে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে খাজা টিপু ফরহাদকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগ। একই রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় দারুস সালাম থানা এলাকা থেকে মোঃ কামাল হোসেন মৃধাকে গ্রেফতার করে মিরপুর গোয়েন্দা বিভাগের মিরপুর জোনাল টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় তেজগাঁও গোয়েন্দা বিভাগের অন্য একটি টিম মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা থেকে সাগর হাসানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST