October 18, 2026, 9:25 am
শিরোনামঃ
সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম”চকরিয়ার খুটাখালী তে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক শাহজাদপুর উপজেলা ৯২ টি দুর্গাপূজার মন্ডপে আনসার মোতায়ন শাহজাদপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ খাদ্য মন্ত্রণালয়ের ৬,৬৫৩ শূন্য পদ পূরণের সুপারিশ গুজব ও বিশৃঙ্খলা রোধে জরুরী ঐক্যবদ্ধ প্রতিরোধ : আনসার-ভিডিপি মহাপরিচালক বিভিন্ন জেলা ও উপজেলা খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ : পোস্টিং পেতে খরচ করতে হয় লাখ লাখ টাকা গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে – স্বরাষ্ট্রমন্ত্রীো

Reporter Name

প্রথম বাংলা – আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র কিংবা পেশিশক্তির মাধ্যমে ক্ষমতায় আসেনি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগ মনে করে জনগণই তার প্রধান শক্তি।তিনি বলেন, জনগণ মনে করে বাংলাদেশের বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা, আর কোনো বিকল্প নেই।বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ যদি আপনাদের ভোট দেয় তাহলে ক্ষমতায় আসবেন। ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম ভোট। তবে জনদুর্ভোগ সৃষ্টি করে আপনারা ক্ষমতায় আসবেন, তা জনগণ মেনে নেবে না।

মন্ত্রী বলেন, যারা অনেক ধরনের রঙিন স্বপ্ন দেখছেন তাদেরকে আহ্বান জানাবো, এক বছর অপেক্ষা করুন। আন্দোলনের নামে দখল করার কথা বলে দেশকে অস্থিতিশীল করলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, ঢাকা, চট্টগ্রামে অবস্থান করে দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করার প্রয়াস আপনারা নেবেন না। আপনারা সুষ্ঠু রাজনীতি করুন, এতে আমাদের কোনো আপত্তি নেই।
স্বরাষ্ট্র মন্ত্রী ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST