June 28, 2026, 4:34 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আরএমপি’র চন্দ্রিমা থানার পুলিশ সদস্য ৫০ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার

Reporter Name

মোঃ মোজাম্মেল হোসেন বাবু

রাজশাহীতে হেরোইন পাচারের সময় নূর নবী নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে ডিবি পুলিশ।গতকাল শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোদাগাড়ীর রেলগেট মোড় থেকে তাকে গ্রেফতার করে।

এসময় তার দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা গ্রেফতাকৃত নূর নবী (আরএমপি) চন্দ্রিমা থানায় কর্মরত। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারেংপুর পুলিশপাড়া মহল্লায় বলে জানা যায়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলার তিন আসামির মধ্যে একজন পুলিশ সদস্য। গ্রেফতারকৃত ওই পুলিশ সদস্য আরএমপির চন্দ্রিমা থানায় কর্মরত।

এ বিষয়ে জানতে, চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আলীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

পুলিশের একাধিক সূত্র জানায়, ডিবি) একটি দল শনিবার দিবাগত রাতে গোদাগাড়ীর রেলগেট মোড় থেকে নূর নবীকে হেরোইনসহ গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিঠুন আলী (৩২) ও রবিউল ইসলামকে (৩৩) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরও ৫০০ গ্রাম হেরোইন জব্দ হয়। ঘটনা জানাজানির পর পুলিশ সদস্য নূর নবীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে এ বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্দ্ধতন কোনো কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।



Our Like Page
Developed by: BD IT HOST