August 27, 2026, 11:14 am
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখ সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে নড়াইল পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।

মতবিনিময়ের শুরুতে পুলিশ সুপার মহোদয় সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পূজা উদযাপন বিষয়ে পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন।

পুলিশ সুপার মহোদয় বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইল জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে।

এবং নড়াইল জেলা পুলিশের মেসেজ তৃণমূল পর্যায়ে সকলের নিকট পৌঁছে দিতে সকলকে আহবান জানান।

এ সময় তিনি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ, কলাপসিবল গেটের ব্যবস্থা করা, সীমানা প্রাচীর তৈরী এবং পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মন্ডপে পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।

এছাড়া কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ৯৯৯ অথবা পুলিশ সুপার মহোদয়কে অবহিত করার জন্য তিনি সকলকে পরামর্শ দেন।

এ সময় জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, নড়াইল; জনাব এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্, নড়াইল; জনাব অশোক কুমার কুন্ডূ , সভাপতি, পূজা উদযাপন কমিটি, নড়াইল; জনাব বাবুল সাহা,

সহ-সভাপতি, পূজা উদযাপন কমিটি, নড়াইল; জনাব অসীম কুমার দাস, সাধারণ সম্পাদক, পৌর পূজা উদযাপন পরিষদ, নড়াইল; জনাব নিখিল কুমার সরকার, সাধারণ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদ, নড়াইল; জনাব পরীক্ষিত শিকদার, সাধারণ সম্পাদক,

পূজা উদযাপন কমিটি, লোহাগড়া থানা; জনাব তপন কুমার বিশ্বাস,সভাপতি, পূজা উদযাপন কমিটি, বিছালী ইউনিয়ন পরিষদ, নড়াইল সদর; জনাব মলয় কুমার বিশ্বাস, সভাপতি, পূজা উদযাপন কমিটি, দূর্গাপুর ইউনিয়ন পরিষদ,

নড়াইল সদর সহ নড়াইল জেলা পূজা উদযাপন কমিটির অন্যান্য সভাপতি সেক্রেটারি এবং সদস্যগণ সহ নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST