আসন্ন শারদীয়_দুর্গাপূজা_উপলক্ষে অসহায় ও দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ
Reporter Name
Update Time :
Monday, October 19, 2026
/
12 Time View
/
Share
লাভলী আক্তার- নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
১৮ অক্টোবর রোববার নেত্রকোণার কেন্দুয়ায় বিকালে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুঃস্থ সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, কেন্দুয়া প্রেস ক্লাব সভাপতি সেকুল ইসলাম খান,পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলারসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সহ সাংবাদিকবৃন্দ।
উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক-এই কামনায় সবাইকে শারদীয় শুভেচ্ছা!