July 25, 2026, 1:27 am
শিরোনামঃ
বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইউএনও’র কাছে লিখিত অভিযোগ চেয়ারম্যান হানিফ তালুকদারের বিরুদ্ধে,জেলেদের চাল বিতরণে অনিয়ম

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :-বাকেরগঞ্জ উপজেলার দূর্গা পাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে তালিকাভূক্ত কার্ডধারী অর্ধশত জেলেদের চাল না দিয়ে স্থানীয় চাল বিক্রেতাদের কাছে বিক্রি ও একটি গোডাউনে মজুদ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় তালিকাভূক্ত কার্ডধারী অর্ধশত জেলে ক্ষুব্ধ হয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ছেন।বিষয়টি নিয়ে ওই ইউনিয়নের জেলেদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পরেছে। ইউনিয়নের ১নং ওয়ার্ড লক্ষীবর্ধন গ্রামের কার্ডধারী জেলে জাহাঙ্গীর খান অভিযোগ করে বলেন,ইউপি চেয়ারম্যান হানি ফ তালুকদার ও ইউপি সদস্য বাচ্চু মল্লিক সরকারি ভাবে বরাদ্দকৃত ৪০ কেজি চাল নেওয়ার জন্য প্রত্যে ক জেলের কাছে এক হাজার করে টাকা দাবি করে ন। তাদের দাবিকৃত টাকা দিতে না পারায় আমিসহ ইউনিয়নের অর্ধশত কার্ডধারী তালিকাভূক্ত জেলেদে র সরকারি বরাদ্দের চাল দেওয়া হয়নি।

একই গ্রামের বাসিন্দা ও মৎস্য অধিদপ্তরের রেজি ষ্টারভূক্ত কার্ডধারী জেলে সেলিম খান,হারুন-অর রশিদ,বাবুল খান,সাহাবুদ্দিন হাওলাদার,আব্দুল আজিজ,রশিদ হাওলাদার,চিত্ত রঞ্জন দাস,শাহ আলম রাঢ়ীসহ অসংখ্য জেলেরা অভিযোগ করে বলেন,ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার ও ইউপি সদস্য বাচ্চু মল্লিকের দাবিকৃত টাকা দিতে না পারায় কার্ডধারী আমাদের অর্ধশত জেলেকে চাল দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হলে আমাদের কার্ড চিরদিনের জন্য বাতিল করে দেওয়া হবে বলে ও হুমকি প্রদর্শন করা হয়েছে।তারা আরো অভিযো গ করেন,বছরের বারো মাসই আমরা নদীতে জাল বেয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। অথচ যারা টাকা দিতে পেরেছে সেইসব মৌসুমী জেলেসহ অন্যান্য পেশার সাথে জড়িতদের চাল দেওয়া হয়ে ছে। এছাড়া স্থানীয় চাল ব্যবসায়ীদের কাছে জেলে দের জন্য সরকারি বরাদ্দের চাল বিক্রি করা হয়ে ছে।

লিখিত অভিযোগে আরও জানা গেছে,প্রত্যেক জেলে কার্ডের বিপরতীতে ৪০ কেজি করে চাল বিতরণ করার কথা থাকলেও যেসব জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে তার পরিমাপ করে দেখা গেছে সর্বোচ্চ ৩৫ থেকে ৩৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদারের খামখেয়ালীপনায় চাল না পাওয়া কার্ডধারী জেলেরা সরকারিভাবে তাদের জন্য বরা দ্দকৃত চাল পাওয়াসহ গোডাউনে মজুদ করে রাখা চাল উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

দূর্গাপাশা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুবেল মোল্লা অভিযোগ করে বলেন, ইউনিয়নে তালিকাভূক্ত সাতশ’ জেলে কার্ড রয়েছে। নামেমাত্র কিছু লোকের মাঝে বরাদ্দকৃত সরকারি চাল ওজনে কারচুপি করে বিতরণ করা হয়েছে। বাকি প্রায় দুইশ’ বস্তা চাল কালোবাজারে বিক্রি করার জন্য সেনেরহাট বাজারে ইউনিয়ন পরিষদের গোডাউনে মজুদ করে রাখা হয়েছে।এক হাজার করে টাকা দাবিসহ অন্যান্য সকল অভি যোগ অস্বীকার করে দূর্গাপাশা ইউনিয় নের চেয়ার ম্যান হানিফ তালুকদার বলেন,একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন,কতিপয় ইউপি সদস্যর বিরুদ্ধে জেলে দের কাছে যাতায়াত খরচ বাবদ একশ’করে টাকা চাওয়ার মৌখিখ অভিযোগ পেয়ে তাৎক্ষনিক তাদের (ইউপি সদস্য) কঠোরভাবে শ্বাসানো হয়েছে। আমার নাম ব্যবহার করে কোন ইউপি সদস্য টাকা চেয়ে থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন বলেন,একজন ট্যাগ অফিসারের উপস্থিতিতে জেলে দের মধ্যে চাল বিতরণ করা হয়। তারপরেও জেলে দের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনী য় ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা নির্বাহী অফিসা র সজল চন্দ্র শীল বলেন,জেলেদের লিখিত অভি যোগের তদন্ত করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST