August 16, 2026, 2:07 am
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন এস এম রুস্তুম আলী লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটে অবৈধ বালু বিক্রির: অতিষ্ঠ এলাকাবাসী, হুমকিতে ফেরিঘাট নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সামাজিক উদ্যোগের ঘোষণা বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার; অস্ত্র, গুলি ও লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঈশ্বরদীতে বিদেশি নারীকে উত্ত্যক্ত করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড

Reporter Name

রাজশাহী ব‍্যুরোচীফঃ

বিদেশি এক নারীকে উত্ত্যক্তের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে সজিবুল ইসলাম রুবেল ওরফে সৃষ্টি (৩০) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস এ আদেশ দেন।

সজিবুল ইসলাম রুবেল ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী কলেজ রোড এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

আমবাগান পুলিশ ফাঁড়ির এ টি এস আই সোহেল জানান, ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্গানস্ট্রয় এক্সপোর্টে কর্মরত এক রাশিয়ান নারীকে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে প্রায় উত্ত্যক্ত করতেন সজিবুল ইসলাম রুবেল।

বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের কলেজ রোডের বাসা থেকে বিদেশি ওই নারী রূপপুর বিদ্যুৎ প্রকল্পে যাওয়ার জন্য বের হলে রুবেল ফের উত্ত্যক্ত শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেন।

এ বিষয়ে পিএম ইমরুল কায়েস জানান, প্রকল্পের কাজে যাওয়া-আসার পথে ওই বিদেশি নারীকে রুবেল প্রায়ই উত্ত্যক্ত করতেন। অভিযুক্ত রুবেলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।



Our Like Page
Developed by: BD IT HOST