June 26, 2026, 6:03 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উপজেলা চেয়ারম্যানের বিচক্ষণতায় পাচার হওয়া কৃষি অফিসের সরকারি সার ও ধানের বীজ উদ্ধার

Reporter Name

সানজিম মিয়া – গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি,

‘এই ধানবীজ ও সার সবাই (ব্যাবসায়ীরা) এভাবেই কৃষি অফিস থেকে নিয়ে যায় এর ভাগ পায় কতিপয় চেয়ার ম্যান,মেম্বার ও নাম সর্বস্ব সাংবাদিকরাও। কিন্তু একটি মহলের স্বার্থের আঘাত ঘটায় চক্রান্ত করে আমার ধান বীজগুলো আটক করেছে কিন্ত আমিও দেখে নিব তাদের কে।উদ্ধার করা ১৬৭ বস্তা (১০ কেজির বস্তা) উফসি জাতের ধান,এক বস্তা পাটবীজ (কেজির পরিমান তাৎক্ষনি ক জানা যায়নি) ও ১২ বস্তা (৫০ কেজির বস্তা) টিএসপি ও এমওপি সার উদ্ধার করা হয়। ধান ও পাটবীজের গায়ে লেখা ছিল বিক্রয়ের জন্য নহে। উপজেলা পরিষদ চত্বরে ধানবীজ আটকের পর ব্যাবসায়ী আলমগীর হোসেন উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।

রংপুরের গঙ্গাচড়ায় কৃষি অফিস থেকে পাচার হওয়া বিপুল পরিমাণে কৃষি প্রণোদনার ধানবীজ ও রাসায়নিক সার উদ্ধার করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার গুদাম থেকে দুটি ভ্যানযোগে বিক্রির উদ্দেশ্যে এসব সার ও বীজ নিয়ে যাওয়ার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন হাতেনাতে আটক করেন। পরে আটককৃত ভ্যানচা লকদের দেয়া তথ্যমতে ঘটনারদিন বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে গঙ্গাচড়া সদর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে আলমগীর হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে খড় দিয়ে ঢেকে রাখা আরও ১৫৩ বস্তা ধানবীজ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়,আলমগীর হোসেন ওই ধান ও পাটবীজ খড় দিয়ে ঢেকে রেখেছিলেন। অভিযোগ রয়েছে,গঙ্গাচড়া কৃষি অফিসের ধান,গম,ভুট্টা,সরিষার বীজসহ রাসায়নিক সার উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকার জোকশাজোশে কিছু উপসহকারী কৃষি কর্মকর্তারা নামমাত্র কৃষকদের প্রণোদনা দিয়ে এসব সার ও বীজ দিয়ে পরিমা ণের সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করেন। কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান ওই দুই ভ্যানে সার ও ধান বীজ তুলে দিয়েছিলেন বলে জানা গেছে।

উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমানের সঙ্গে ৬ এপ্রিল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকার সঙ্গে যোগাযোগ করা হলে তারও ফোনটি বন্ধ পাওয়া যায়।উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, ‘আমি দুপুরে উপজেলা পরিষদের সামনে দিয়ে হাঁটছিলাম। এ সময় দুটি ভ্যানে ১২ বস্তা সার ও ১৪ বস্তা ধানবীজ নিয়ে যাওয়ার সময় আমার সন্দেহ হয়।পরে তাঁদেরকে আটক করে ইউএনওর কার্যালয়ে নিয়ে যাই।ভ্যানচালকেরা এক ব্যাবসায়ীর নাম বলেন। পরে ওই ব্যাবসায়ীর বাড়ি থেকে পুলিশ বিপুল পরিমাণ ধানবীজ ও সার উদ্ধার করে।’

পরে সন্ধ্যায় গঙ্গাচড়া থানার পরিদর্শক (তদন্ত) মমতাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আলমগীরের গঙ্গাচড়া সদর ইউনিয়নের মুন্সিপাড়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর একটি ঘর থেকে খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় ১৫৩ বস্তা উফশী জাতের ধানবীজ ও এক বস্তা পাটবীজ উদ্ধার করেন। তবে অভিযানের খবরে আলম মিয়াসহ বাড়ির লোকজন পালিয়ে যান।রাত সাড়ে ১০টায় বিষয় টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না। তিনি বলেন, ‘ওই ঘটনায় ভ্যান চালক শরিফুল ইসলাম ও মিঠু মিয়াকে সাক্ষী করে থানায় মামলার প্রস্তুতি চলছে ধানবীজ কীভাবে ব্যাবসায়ীর বাড়ি তে গেল তা নিয়েও তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। অভি যোগ ওঠা ব্যবসায়ী আলমগীর হোসেন পলাতক থাকায় তাঁকে আটক করতে পারেনি পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST