September 18, 2026, 1:53 am
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে অটো চালক এর গলা কাটা লাশ উদ্ধার

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাঁশ ঝাড় থেকে রফিকুল ইসলাম (৩২) নামের এক অটোরিকশাচা লক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে উলি পুর থানা পুলিশ। আজ শুক্রবার ২০ জানুয়ারি উপ জেলা ধরনীবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম ওই এলাকার আবুল হোসেন ফাগুর ছেলে স্বজনেরা বলছে, নতুন অটোরিকশা কিনতে বেড়িয়েছিলেন রফিকুল ইসলাম।

নিহতের পরিবার ও এলাকাবাসী তথ্য সুত্রে জানাযা য়,শুক্রবার ফজরের নামাজের উদ্দেশে মসজিদে যাওয়ার পথে রাস্তার পাশের বাঁশঝাড়ে গলাকাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ সময় তাঁরা ডাক–চিৎকার শুরু করলে আশ পাশে র লোকজন ও স্বজনেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মর দেহটি রফিকুল ইসলামের বলে শনাক্ত করে।পরে উলিপুর থানা–পুলিশে খবর দিলে তাঁরা গিয়ে মর দেহটি উদ্ধার করে থানায় নেয়।

রফিকুলের স্ত্রী লাইজু বেগম জানান,নতুন রিকশা কেনার জন্য কয়েক দিন আগে রফিকুল ইসলাম তাঁর পুরোনো অটোরিকশাটি প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করেন।পরে গতকাল বৃহস্পতিবার একটি এন জিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন।ওই দিন সন্ধ্যায় নতুন অটোরিকশা কেনার জন্য সব টাকা সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। রাতে তিনি আর বাড়িতে ফেরেনি। শুক্রবার সকালে এলাকাবা সী বাড়ির কাছের বাঁশঝাড়ে রফিকুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে খবর দেন।

লাইজু বেগম বলেন,স্বামী নতুন অটোরিকশা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলো,ফিরল লাশ হয়ে। আমার মনে হয়–আমার স্বামীর কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তাঁকে কেউ হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাজাহান আলী বলেন,রফিকুল ইসলামের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে উলিপুর থানা–পুলিশে খবর দিলে তাঁরা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন,‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতের পরিবার থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে এ ছাড়া বিষয়টি তদন্তাধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST