July 21, 2026, 10:53 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উল্লাপাড়ায় পূর্বশত্রুতার কারণে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

Reporter Name

মোঃ সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

পূর্ব শত্রুতার কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আবু ছাইদ প্রামানিক (৫১) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।নিহত আবু ছাইদ প্রামানিক উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বলতৈল গ্রামের মৃত এমান আলী প্রামানিকের ছেলে ও স্থানীয় বলতৈল দক্ষিণপাড়া দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির ম্যানেজার ছিলেন।

বৃহস্পতিবার (২৩শে নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টায় বলতৈল গ্রামে বাড়ির পাশের নদীর তীরে কৃষিজমিতে আবু ছাইদ কে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করে নিহতের পরিবার।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জাহেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।
নিহতের পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, নিহত আবু সাইদের সাথে স্থানীয় মৃত তোফাজ্জল হোসেনের ছেলে হাকিমের সাথে বিরোধ চলে আসছিল।

গতকাল রাত পৌনে ৯টায় চিলাবিল নদীর ধারে আবু ছাইদকে একা পেয়ে হাকিমের নেতৃত্বে আলিফ নূর, আশরাফ, আশিকুল, জিহাদ, প্রবীর সহ প্রায় ১০/১৫ জন ব্যক্তি দেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। তার চিৎকা রে স্বজনেরা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়
পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি আবু ছাইদকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জাহেদুল ইসলাম জানান, সুরতহালে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং কাপড়ে রক্ত লেগে রয়েছে।

তিনি আরও জানান, নিহত আবু ছাইদের লাশ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানায় নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST