August 5, 2026, 8:06 pm
শিরোনামঃ
চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন, গাজীপুর ১ আসনের এমপি মজিবুর রহমান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উল্লাপাড়ায় প্রথম স্ত্রীর দায়ের কোপে স্বামী খুন

Reporter Name

মোঃ আলমেস আলী, উল্লাপাড়া প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীর দায়ের কোপে খুন হয়েছেন সাইফুল ইসলাম মন্ডল (৫২) নামের এক ব্যবসায়ী।শনিবার (১১ নভেম্বর) বিকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (১০ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের মন্ডলজানি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ স্ত্রী নাসিমা খাতুন ও তার মেয়ে স্বপ্না খাতুনকে আটক করেছে।

নিহত সাইফুল ইসলামের বড় স্ত্রী নাসিমা খাতুন ও তার মেয়ে স্বপ্না খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, এখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।

স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম ৫দিন পূর্বে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে তার সংসারে শুরু হয় অশান্তি। দ্বিতীয় বিয়ে নিয়ে বড় স্ত্রী নাসিমা খাতুনের সঙ্গে সাইফুল ইসলামের ঝগড়া বিবাদ লেগে থাকতো।

ঝগড়ার জের ধরে শুক্রবার রাতে সাইফুল ইসলাম ঘুমিয়ে পড়লে এক পর্যায়ে তার স্ত্রী নাসিমা খাতুন আকস্মিকভাবে সাইফুলের মাথায় দা দিয়ে কুপিয়ে গুরতর আহত করে। আহত অবস্থায় রাতেই সাইফুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।



Our Like Page
Developed by: BD IT HOST