October 7, 2026, 6:03 pm
শিরোনামঃ
নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা বিমানবন্দরে আবারও নওশাদের মতো সাহসী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার দাবি রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ঢাকা কাস্টমস হাউসের অভিযান,শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক নারী ও প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলার অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ খাদ্য পরিদর্শক সমিতি ময়মনসিংহ বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন যুগের সূচনা : স্বতন্ত্র “সাইবার পুলিশ ইউনিট” এর যাত্রা শুরু সাংবাদিকের সঙ্গে প্রশাসনের ‘প্রেমের’ তফাৎ আসামি হলে হ্যান্ডকাফ, বাদী হলে মামলা নিতে টালবাহানা!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এনআইডিতে মায়ের চেয়ে ছেলের বয়স ১৩ বছর বেশি

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জর শাহজাদপুরের রুপবাটি ইউনিয়নের সন্তোসা গ্রামের মৃত আইয়ুব শেখ এর ছেলে মোঃ আব্দুল মালেক শেক এর জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) অদ্ভুত এক ভুল দেখা যায়। তার মায়ের জন্ম ১৯৫০ সালের ২৬ মার্চ কিন্তু তার জন্ম ১৯৩৭ সালের ১৯ আগষ্ট। অর্থাৎ মায়ের ১২ বছর ৭ মাস আগে ছেলের জন্ম, হিসেব করলে দেখা যায় ভুক্তভোগীর মা মোছাঃ মালেকা খাতুনের চেয়েও প্রায় ১৩ বছর আগে আব্দুল মালেক শেকের জন্ম যা অসম্ভব ও হাস্যকর একটি ব্যাপার।

বর্তমানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড দৈনন্দিন জীবনে প্রায় সকল ক্ষেত্রে প্রয়োজন। কিন্তু কার্ডে তথ্য ভুল থাকায় আব্দুল মালেককে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। ভুল আইডি কার্ড নিয়ে কোনো কাজে গেলে সেই কাজে সমস্যার সম্মুখীন এমনকি তাকে হাসি তামাসার পাত্র হতে হচ্ছে।

এমন অসামঞ্জস্যপূর্ণ জাতীয় পরিচয়পত্র বারবার সংশো ধনের চেষ্টা করেও সফল হননি তিনি। ক্রমাগত ব্যার্থ হওয়া সত্ত্বেও মোঃ আব্দুল মালেক শেখ তার জাতীয় পরিচয়পত্রের ভুল জন্ম তারিখ ঠিক করার জন্য আবারও চেষ্টা চালাচ্ছেন। তাই তিনি গতবুধবার শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হলফনামা সম্পাদন করেছেন। হলফনামায় তিনি উল্লেখ করেছেন জন্মসনদে তার সঠিক জন্ম তারিখ ১৯/০৮/১৯৭৭ লিখিত আছে কিন্তু জাতীয় পরিচয়পত্রে ভুল জন্ম তারিখ ১৯/০৮/১৯৩৭ লিখিত হয়েছে যা দ্রুত সংশোধন করা প্রয়োজন।

জাতীয় পরিচয়পত্রের ভুলের বিষয়ে আব্দুল মালেক জানান, জন্ম তারিখ ভুলের জন্য দীর্ঘদিন তাকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বার বার চেষ্টা করেও জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারেননি। জাতীয় পরিচয়পত্রে যে জন্মতারিখ লেখা আছে সে অনুযায়ী বাবা মা’র আগে তার জন্ম। ভুল আইডি কার্ড নিয়ে কোনো কাজে গেলে মাঝে মধ্যে হাসি তামাসার স্বীকার হতে হয়। তাই দ্রুত জাতীয় পরিচয়পত্রটির সংশোধন চান।এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে ক্যাটাগরী অনুযায়ী তা সংশোধন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST