July 29, 2026, 12:48 pm
শিরোনামঃ
পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ নিয়ে চলছে তুঘলকি কান্ড সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – ঐতিহ্যবাহী সাকরাইন ও পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ঘুড়ি উড়ানোর আসরে সস্ত্রীক অংশগ্রহণ করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার,পিপিএম।শনিবার (১৪ জানুয়ারি ২০২৩ খ্রি.) পুরান ঢাকার বকশি বাজারে ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের এই প্রতীকী ঘুড়ি উড়ানোর আসরের আয়োজন করে।

এসময় বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিক সন,অতিরিক্ত আইজিপি (পিবিআই) বনজ কুমার মজুমদার বিপিএম-বার,পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ও ঢাকাবাসী সংগঠনের যৌথ উদ্যোগে পুরান ঢাকার বকশি বাজারে ‘হৃদয়ের ঢাকা আমাদের ঢাকা’স্লোগানে ঐতিহ্যবাহী এ সাকরাইন ও ঘুড়ি ওড়ানো উৎসব আয়োজন করা হয়।

সাকরাইন উৎসব মূলত পৌষ সংক্রান্তি উৎসব, ঘুড়ি উৎসব নামেও এটি পরিচিত। পৌষ ও মাঘ মাসের সন্ধিক্ষণে পুরান ঢাকার শাঁখারীবাজার,তাঁতী বাজার ,গোয়ালনগর,লক্ষ্মীবাজার,সূত্রাপুর,গেণ্ডারিয়া,লাল বাগ ও এর আশপাশের এলাকাগুলোতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে ছোট, বড় সকলেই মেতে উঠে এ উৎসবে।



Our Like Page
Developed by: BD IT HOST