নিজস্ব প্রতিনিধি:
তারিখ: ২২-০১২৬
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামের সাংবাদিক সুলতানা রাজিয়া (পিতা: স্ব. কেবারত উল্লাহ) তার নিরাপত্তা, ভবিষ্যৎ দায়দায়িত্ব ও সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।
তিনি জানান, ফরিদা বেগম কণা তার ধর্মবোন। দীর্ঘদিন ধরে ফরিদা বেগম কণা তার আত্মরক্ষা, দেখভাল ও সার্বিক তত্ত্বাবধান দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন।
সুলতানা রাজিয়া অভিযোগ করেন, তার ওয়ারিশগণ অর্থলোভী মনোভাব নিয়ে তাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাদের ওপর তার কোনো আস্থা নেই। তাই তিনি সম্পূর্ণ একা, নিজের ক্রয়কৃত জমিতে বসবাস করছেন এবং তার দৈনন্দিন দেখাশোনার পুরো দায়িত্ব ধর্মবোন ফরিদা বেগম কণাই বহন করছেন।
তিনি আরও স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, তার মৃত্যুর পরও যাবতীয় দায়দায়িত্ব ধর্মবোন ফরিদা বেগম কণাই পালন করবেন। ভবিষ্যতে তার কোনো ওয়ারিশ যেন তার সম্পদ বা কোনো বিষয়ে দাবি বা অধিকার প্রতিষ্ঠার চেষ্টা না করেন—এ বিষয়টি তিনি আগাম ঘোষণা দিয়ে যাচ্ছেন।
এ প্রসঙ্গে তিনি প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন, তার জীবদ্দশায় ও মৃত্যুর পর বিষয়টির ওপর প্রশাসনিক নজরদারি নিশ্চিত করতে। পাশাপাশি ধর্মবোন ফরিদা বেগম কণার প্রতি কোনো ধরনের ক্ষতি, হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও মানবিক হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় আইনগত সহায়তা ও নিরাপত্তামূলক নজরদারি জোরদার করা জরুরি।
তিনি আরও জানান, “ফরিদা বেগম কণা যদি আমার আগেই মৃত্যুবরণ করেন, তাহলে আমার মৃত্যুর দায়ভার প্রশাসন মহল সহজভাবে, নিসন্দেহে পবিত্রভাবে আমার ধর্মবোনের ভিটিতে দাফন করবেন।