August 2, 2026, 8:45 am
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঔষুধ নিয়ে ঘরে ফেরা হলো না রাউজানের মুশফিকের

Reporter Name

মোহাম্মদ রবিউল হোসেন রবি রাউজান চট্টগ্রাম

রাউজানে বাইক এক্সিডেন্টে মুশফিকুর রহমান নামে ১৫ বছরের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায় ২৪এপ্রিল সোমবার বিকাল ৩টায় বড় ভাইয়ের জন্য ঔষুধ আনতে বের হয়েছিল মুশফিক। সাথে ছিল তাজ মিয়া নামে তার এক চাচা। স্থানীয় বাজারের ফার্মেসি বন্ধ থাকায় পাশ্ববর্তী ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার থেকে ঔষুধ নিয়ে ফেরার সময় সাথে থাকা বাইকটির সাথে অপরদিক থেকে আসা আরেকটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকের গতি বেশি থাকায় বাইকের পিছনের ছিটে বসা মুশফিক ছিটকে পড়ে অনেক দূরে লোহার একটি পিলারের সাথে ধাক্কা লেগে চোখে মুখে আর মাথায় প্রচন্ড আঘাত পায়।

সাথে সাথে রক্তক্ষরণ শুরু হয় তার স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মুশফিক হলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ উত্তর সর্তা কাশেম আলী চৌধুরী বাড়ি প্রকাশ সাহেব বাড়ির মোহাম্মদ সরোয়ারের ছেলে। ২ভাই ১বোনের মধ‍্যে সে সবার ছোট। উত্তর সর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসায় ৮ম শ্রেণিতে অধ‍্যায়নরত ছিল সে। স্থানীয় ইউপি সদস্য দেশে না থাকায় পাশ্ববর্তী ২নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন খবর পেয়ে দ্রুত ছুটে যান এবং স্থানীয় চেয়ারম্যানকে এই বিষয়ে অবহিত করেন। নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন ফটিকছড়ি থানা পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST