June 14, 2026, 4:26 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাউনিয়ায় তিস্তা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

Reporter Name

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-

রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী থেকে আব্দুর রহিম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পআঞ্চরভাঙ্গা তিস্তা সড়ক সেতুর নিচ থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।নিহত আব্দুর রহিম লালমনিরহাট সদরের তিস্তা আফজালনগর গ্রামের নুরুল হকের ছেলে।

  • পুলিশ জানায়, আব্দুর রহিম বাক প্রতিবন্ধী। সে ঈদের দিন দুপুরে বাড়ি থেকে বের হয়ে তিস্তা ব্রিজ এলাকায় বেড়াতে আসে। এরপর সে আর বাড়িতে না ফেরায়। পরিবারের লোকজন তার সন্ধানে মাইকিং করে।

কিন্তু কোথাও তার সন্ধান পায়নি। আজ সোমবার দুপুর সোয়া ২ টার দিকে তিস্তা সড়ক সেতু এলাকায় পানিতে মরদেহ ভাসতে ডেকে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ তিস্তা সড়ক সেতুর নিচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের মামা বলেন, ভাগিনা রহিম পরিবারের লোকজনের সঙ্গে ঈদের নামাজ পড়ে। এরপর বাড়ি থেকে বের হয়ে তিস্তা সড়ক সেতু লালমনিরহাট প্রান্তে এসে নিখোঁজ হয়। আজকে দুপুরে তিস্তা নদীতে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনা স্থালে এসে দেখি এটি ভাগিনা রহিমের মরদেহ।

  • তিনি বলেন, ভাগিনা রহিম বাক প্রতিবন্ধী সে কথা বলতে একটু সমস্যা হয়।

এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের জানান ,খবর পেয়ে ঘটনাস্থাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST