April 30, 2026, 5:17 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

থানা হচ্ছে পুলিশি সেবার মূল কেন্দ্র। থানা থেকে জনগণকে যথাযথ সেবা দিয়ে কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জেদের প্রতি নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) সাথে মতবিনিময়কালে তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, থানায় আগত সেবা প্রার্থীগণ যেন তাদের প্রত্যাশিত সেবা পায় সেজন্য থানার ওসিকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অনেক সময় কোন একটা বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যখন কেউ আইজিপির নিকট যায় তখন ওই বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে শেষ পর্যন্ত ওসির কাছেই অভিযোগটি যায়। আপনারাই আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকেন। সকল পুলিশি কর্মকাণ্ডই হয়ে থাকে থানাকে কেন্দ্র করে। আপনাদের দায়িত্ব অনেক। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

পুলিশের ভাবমূর্তি সংকটের কথা উল্লেখ করে কমিশনার বলেন, অতীতের কিছু উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তার কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আপনাদের কারো বিরুদ্ধে যেন কোন অভিযোগ আমার কাছে না আসে, সেভাবে দায়িত্ব পালন করতে হবে। কারো বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে চাই না। কিন্তু কোন অভিযোগ আসলে তাদের কোন ছাড় দেওয়া হবে না। সুন্দর ব্যবহারের মাধ্যমে সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।

পুলিশ ও জনগণের সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষের সাথে যত বেশি সম্পর্ক তৈরি করবেন তত বেশি তথ্য পাবেন। তথ্য বেশি পেলে অপরাধ ঘটার পূর্বে ব্যবস্থা নিতে পারবেন। এছাড়া যথাযথ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা নিষ্পত্তি করার নির্দেশ প্রদান করেন তিনি।

মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার ওসিদের নিকট থেকে বর্তমান সময়ে পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; সংশ্লিষ্ট যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ সহ ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST