July 4, 2026, 3:37 am
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছেলে, ছুটে গেলেন কুমার বিশ্বজিৎ

Reporter Name

——————————————————হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ কানাডার টরন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা শ্রেয়া বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজি তের ছেলে নিবিড়। হাসপাতালে তার অবস্থা সঙ্কটা পন্ন। ১৩ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।কানাডার অন্টারিও প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত নিবিড় কুমার সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর বাপসনিউজ।

একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নিবিড়ের সঙ্গে থাকা তিন বাংলাদেশি শিক্ষার্থী। তারা সবাই উচ্চ শিক্ষার উদ্দেশ্যে কানাডায় গিয়েছিলেন।ভয়াবহ এ দুর্ঘটনার খবরে মঙ্গলবার রাতে সপরিবারে কানাডা ছুটে গেছেন কুমার বিশ্বজিৎ। বিষয়টি জানিয়েছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার।গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এটোবিককের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরেকজন চিকিৎসাধীন। খবর সিবিসির।

নিহত তিনজন হলেন- শাহরিয়ার খান,অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। তারা শিক্ষা ভিসায় কানা ডায় গিয়ে সেখানকার একটি কলেজে পড়ছিলেন। নিবিড় কুমারও একই ভিসায় কানাডায় গিয়ে পড় ছিলেন।এ ঘটনায় কানাডাপ্রবাসী সাংবাদিক শও গাত আলী সাগর বাংলাদেশ সময় বুধবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন,‘কুমারদের জন্য প্রার্থনা। শাহরিয়ার খান,অ্যাঞ্জেলা বাড়ৈ, আরিয়ান দীপ্তর জন্য গভীর শোক।’

অন্টারিও পুলিশ বলছে,অতিরিক্ত গতির কারণে চারজনকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।টরেন্টোর পুলিশ জানি য়েছিল,দ্রতগতিতে চালানোর সময় সড়ক দুর্ঘটনায় গাড়িটিতে আগুন ধরে যায়। টরেন্টো সান ও সিবিসি নিউজ জানিয়েছে,নিহতদের মধ্যে এক নারীর বয়স ২০ বছর। অন্য দু’জন ২০ বছর ও ১৭ বছর বয়সী। গুরুতর আহত চালকের বয়স ছিল ২১ বছর। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্টারিও প্রদেশের পুলিশ (ওপিপি) জানিয়েছে, হাই ওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে গাড়িটি দুর্ঘট নার শিকার হয়। অতিরিক্ত গতিতে চলছিল সেটি। একপর্যায়ে সড়ক বিভাজকে ধাক্কা খেলে আগুন ধরে হতাহতের এ ঘটনা ঘটে। চালকের আসনে ছিলেন নিবিড় কুমার।নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি দুর্ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে টরোন্টো পুলিশ।এর আগে,২০২১ সালে র ১৯ ফেব্রুয়ারি কানাডার উইনপেগে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয় তিন বাংলাদেশি শিক্ষার্থী।



Our Like Page
Developed by: BD IT HOST