June 15, 2026, 9:01 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কিশোরগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

Reporter Name

মোঃমোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি,

কিশোরগঞ্জে চাচাতো ভাইকে গলায় ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের উকিলপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকার একটি বাড়ির তিনতলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ২২ বছর বয়সী যুবকের নাম আবির হাসান রাহাত। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি এলাকার দক্ষিণ খয়রাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হকের ছেলে।

কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন রাহাত। থাকতেন জেলা শহরের খরমপট্টি এলাকায়।

এদিকে এ ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে রাহাতের চাচাতো ভাই ২৬ বছর বয়সী জোবায়ের হাসানের বিরুদ্ধে। জোবায়ের বসবাস করেন শহরের গাইটাল এলাকায়। তিনিও গুরুদয়াল সরকারি কলেজে অনার্স ফাইনাল ইয়ারে পড়েন।
যে বাসায় হত্যাকাণ্ডটি ঘটেছে সেখানে থাকেন জোবায়েরের বোন আরিফা সুলতানা।আরিফার ছেলে ফুয়াদকে প্রাইভেট পড়াতেন আবির।

জোবায়েরের বোন আরিফা সুলতানা জানান, বুধবার সন্ধ্যায় রাহাত প্রতিদিনের মতো তার ছেলেকে পড়াতে এসেছিলেন। এ সময় জোবায়ের হঠাৎ বাসায় এসে রাহাতের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে রাহাতের গলায় ছুরিকাঘাত করে চলে যান জুবায়ের।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত জানান, হত্যাকাণ্ডের পর জোবায়ের পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আপাতত বলা যাচ্ছে না। জোবায়েরকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST