June 4, 2026, 2:01 pm
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের রাজারহাটে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে রোকসানা আক্তার (৮) ও সোহানা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (২২ আগস্ট) মঙ্গলবার বিকেলে উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে উক্ত ঘটনা ঘটে।

নিহত সোহানা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মেদনী কিতাব খাঁ গ্রামের সোলাইমান আলীর মেয়ে ও রোকসানা খুলিয়াতারী গ্রামের রিপন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, খেলার ছলে ওই দুই শিশু সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাদের কোথাও খুঁজে না পেয়ে এক শিশুর মা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কোথাও না পেয়ে তিনি তার বাড়ির সামনের পুকুরে শিশু দুটির মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা গিয়ে পুকুর থেকে সোহানা ও রোকসানার মরদেহ উদ্ধার করেন।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

উক্ত ঘটনা বিষয়ে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST