August 25, 2026, 12:50 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের রৌমারী(সার্কেল) এএসপি সোহেল উদ্দিন যৌতুক মামলায় সাময়িক বরখাস্ত

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দিন। তিনি কুড়িগ্রামের রৌমারী সার্কেলে কর্মরত ছিলেন।মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে তার বরখাস্তের বিষয়টি এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুড়িগ্রাম জেলার রৌমারী সার্কেল সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিনের বির“দ্ধে তার স্ত্রী রিফাত জাহান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৮ সালে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২২ সালে ২ অক্টেবর আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। পরে ২০২২ সালের ১০ নভেম্বর আদালত এ মামলায় তার বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অভিযোগ গঠন করেন। অতঃপর আইনের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সোহেল উদ্দিন বাংলাদেশ সার্ভিস র“লস (বি.এস.আর) পার্ট- ১ বিধি-৭১ মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তার বিরুদ্ধে জামিন নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। ইতোমধ্যে পূর্ণ বেতন-ভাতা গ্রহণ করে থাকলে তা সমন্বয় করতে হবে।

এ বিষয়ে জানতে রৌমারী সার্কেল সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



Our Like Page
Developed by: BD IT HOST