July 31, 2026, 5:36 am
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে মানবাধিকার কর্মী রেজাউল করিমের উপর হামলা থানায় অভিযোগ

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে জমা-জমি সংক্রান্ত জের ধরে হামলা ঘটনায় এশিয়ার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশ নের রাজারহাট উপজেলা শাখার কার্যকরী সদস্য রেজাউল করিমসহ ৩জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় খাইয়রুল ইসলাম (৪২) বাদী হয়ে আশিকুর রহমান রাসেল (৪২)কে প্রধান আসামী করে আখলাকুর রহমান রিয়েল (৩৫) রোজিনা বেগম (৩০),রাহাদ মিয়া (২২)সহ অজ্ঞাত নামীয় আরোও ৩ হতে ৪ জনকে আসামী করে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা হলেন-রেজাউল করিম (৫০) তার বৃদ্ধা মা রাজিয়া বেগম (৭০),খাইরুল ইসলাম (৪২।

অভিযোগ সূত্রে জানা যায়,রাজারহাট উপজেলার উমর মজিদ ইউপির পান্তাপাড়া (বকসিপাড়া) গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের পুত্র আশিকুর রহমান রাসেল এর সঙ্গে একই গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র রেজাউল করিমের জমা-জমি সংক্রান্ত জের দীর্ঘদিন ধরে চলে আসছিল। এরই সূত্র ধরে ২২ জুলাই শনিবার দুপুর ২ঃ০০ ঘটিকায় আশিকুল ইসলাম রাসেল গং লাঠি,লোহার রড, ছোরা নিয়ে তার নিজ বাড়িতে এসে হামলা করে।

এতে খাইরুল ইসলাম ও তার বড় রেজাউল করিম প্রতিবাদ করলে সন্ত্রাসীরা মারধর করে রেজাউল করিমসহ ৩ জনকে গুরুত্বর আহত করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে রাজারহাট সদর হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় রাজারহাট থানায় খাইয়রুল ইসলাম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনর্চাজ আব্দুলাহিল জামান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোঃ শফিকুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,
তাং ২৩/০৭/২০২৩ইং।
মোবাঃ ০১৭৬৪৮০৯৬৫৯



Our Like Page
Developed by: BD IT HOST