September 14, 2026, 7:31 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে ২ জন জালটাকা সহ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

Reporter Name

খালেদা পারভীন ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামেের উলিপুর থানা পুলিশ কর্তৃক অদ্য ০৬ মে ২০২৩ তারিখ রাত্রী আনুমানিক ০০.৪০ ঘটিকার সময় উলিপুর থানাধীন উলিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের নূরপুর রামদাস ধনিরাম গ্রামে জালনোট কারবারি জাহিদুল ইসলাম এর বসতবাড়িতে জাল টাকা আদান প্রদান করার সময় জাহিদুল ইসলাম (৪২), ইদ্রিস আলী (৩০)সহ দুজনকে ৫৩ টি এক হাজার নোটসহ হাতেনাতে গ্রেফতার করে উলিপুর থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার বলেন, ঈদ-উল আযহাকে সামনে রেখে কোন কুচক্রী মহল যাতে সক্রিয় হতে না পারে সেই লক্ষে কাজ করছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় উলিপুর থানা পুলিশের অভিযানে জালনোটসহ হাতেনাতে গ্রেফতার হয় একটি চক্র। ভবিষ্যতে কুড়িগ্রাম জেলায় জালনোট কারবারির সাথে জড়িত যেই থাকুকনা কেন তাদের আইনের আওতায় আনতে তৎপর রয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST