July 29, 2026, 2:19 pm
শিরোনামঃ
মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম এসপি’র হস্তক্ষেপে চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

Reporter Name

মোঃশাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে পুলিশের কম্বল পেয়ে খুশি চরাঞ্চলের ২৫০ জন অসহায় পরিবার এর মানুষ। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রা পুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন চরের ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

কম্বল হাতে পেয়ে চর ভগবতিপুরের বৃদ্ধা জৈনাতি বলেন,হামার নেপও নাই, তোষকও নাই’কম্বল পায়া হামার খুব উপকার হইলো।চর পার্বতীপুরের কৃষক মোহাম্মদ আলী বলেন,এই ঠান্ডার দিনত চরের মদ্দে খুব জার,ঠান্ডাত কাজ কামো নাই,কম্বল কিনবারো পাও না। কেউ চরোত কম্বল দিবারো আইসে না,এই পরথম মুই কম্বল পানু।খাশেরচরের বিধবা নুরনাহার কম্বল নিতে এসে বলেন,এই ঠান্ডাত ছইল পইল নিয়া কষ্ট করোছি,কম্বল পায়া মুই অনেক খুশি।

যমুনা ব্যাংক থেকে প্রাপ্ত ২৫০ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন,জেলা পুলিশ সবস ময় কুড়িগ্রামের সন্মানিত নাগরিকদের বিশেষ করে প্রত্যন্ত চরের পিছিয়ে পড়া নাগরিকদের শীতের উষ্ণ কম্বল বিতরন করার মাধ্যমে তাদের শীত কিছুটা নিবারনের আপ্রাণ প্রচেষ্টা অব্যহত রেখেছে।

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মোঃ শাহরিয়ার,টি আই (প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমান,পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আবু সাইদ,যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST