April 30, 2026, 6:49 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুরিয়ার সার্ভিসে চুরির ঘটনায় ১৯ লক্ষাধিক টাকা উদ্ধারসহ কর্মচারী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা-রাজধানীর মতিঝিলে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসে টাকা চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির একজন কর্মচারীকে চোরাইকৃত টাকাসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল থানা পুলিশ।গ্রেফতারকৃত হলো-মোঃ শওকত আলী (৩৫)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চোরাইকৃত ১৯ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত অনুমান ০২.৩০ ঘটিকায় লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর দলগ্রাম বরান্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়,গত ১৮ নভেম্বর ২০২৪ খ্রি.রাজ ধানীর ফকিরাপুল এলাকার মেনস ক্লাবের ২য় তলায় অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস থেকে প্রতিষ্ঠানটির কর্মচারী শওক ত আলী ২০ লক্ষ ৫০ হাজার ৮৯৫ টাকা চুরি করে নিয়ে পালি য়ে যায়। এ ঘটনায় পরের দিন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ইনচার্জ বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যবিশ্লেষ ণ এবং প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে চোরকে শনা ক্ত করা হয়।এরপর লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর দল গ্রাম বরান্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শওকত আলীর দেয়া তথ্য অনুসারে কালীগঞ্জ থানা এলাকায় অবস্থিত তার বোনের বাড়িতে মাটির নিচে লুকানো অবস্থায় চোরাইকৃত মোট ১৯ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

মতিঝিল থানা সূত্রে আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শওকত আলী চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST