June 25, 2026, 1:00 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের নামাজ শেষে বৃদ্ধ দেখেন,তার একলাখ টাকা চুরি

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর উপজেলার একটি মসজিদে নামাজরত অবস্থায় মো. বেলাল মুন্সি (৬০) নামে এক বৃদ্ধের লাখ টাকা চুরি হয়ে গেছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

ওই বৃদ্ধ ওই ইউনিয়নের খেওয়ার চরের বাসিন্দা বলে জানা গেছে।হাটের ওষুধ ব্যবসায়ী ও ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন জানান, আজ তো যাত্রাপুর হাট। অনেক মানুষের সমাগম ঘটে।

বেলাল নামে এক ব্যক্তি দুপুরে জোহরের নামাজ আদায় করার সময় সামনে টাকার ব্যাগ রাখেন। নামাজরত অবস্থায় তার ১ লাখ টাকা চুরি হয়ে যায় পরে অনেক খোঁজাখুঁজি করে টাকার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃদ্ধ বেলাল মুন্সি বলেন, নামাজ পড়ার সময় আমার ১ লাখ টাকার ব্যাগ সামনে রাখি। নামাজরত অবস্থায় কে বা কারা আমার ব্যাগটি নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করছি ব্যাগ পাই নাই, অবশেষে বাড়ি চলে আসি।

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, মসজিদে নামাজরত অবস্থায় টাকা চুরির বিষয়টি খুবই দুঃখজনক। ওই বৃদ্ধের টাকা উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন বলেন, এখন পর্যন্ত এ রকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST