October 19, 2026, 5:19 am
শিরোনামঃ
রাজউক জোন-৫/১ এর অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে ‘প্ল্যান বাণিজ্য’, প্রতীকী মোবাইল কোর্ট ও ঘুষ দাবির অভিযোগ মাদক, জুয়া এবং অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : ওয়াহাব আকন্দ এমপি পাটগুদাম ব্রিজ বাসস্ট্যান্ড পরিদর্শনে মসিক প্রশাসক প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুরে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ পুলিশ সুপার সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম”চকরিয়ার খুটাখালী তে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক শাহজাদপুর উপজেলা ৯২ টি দুর্গাপূজার মন্ডপে আনসার মোতায়ন শাহজাদপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস/২২ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ

“দৃষ্টি জয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২২ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে।জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রাম এর আয়োজনে ১৫ অক্টোবর শনিবার দিনব্যাপী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।

সাইটসেভার্স এর সহযোগিতায় জেলা একীভ‚ত চক্ষুসেবা কর্মসূচির আওতায় মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসটি বাস্তবায়ন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রাম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও প্রতিবন্ধী নারী, পুরুষ অংশগ্রহণ করে।

পরে আলোচনা সভায় অংশগ্রহণ করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রামের কনসালট্যান্ট ডাঃ আরিফুর রহমান, থেরাপি সহকারী জহুরুল ইসলাম, অপটোমেট্রিশিয়ান রাজ্জাক আলী, জেলা সমাজসেবা রেজিষ্ট্রেশন অফিসার শামছুজ্জামান, হেলভেটাস সুইস ইন্টার-কো-অপারেশন বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার মঞ্জুরুল হক, দৃষ্টির অন্তরালে পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল রিহ্যাব অফিসার হাবিবা খাতুন, মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর এর সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায় প্রমূখ।



Our Like Page
Developed by: BD IT HOST