June 27, 2026, 4:47 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২

Reporter Name

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরাণীগঞ্জে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের বিশেষ অভিযানে তিনটি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছেন ঢাকা জেলা ডিবি, দক্ষিণ । এ সময় আরেকজন আসামি পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ ফাহাদুল ইসলাম একলাস (৩১) ও মোঃ মনির হাওলাদার (৪২)। পলাতক আসামির নাম মোঃ জরিফ মিয়া অরফে কালা জরিফ (৪৩)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি ৯ এমএম ক্যালিবার পিস্তল এবং দুটি ৭.৬৫ ক্যালিবার পিস্তল রয়েছে। এছাড়া ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোঃ তারিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের নেতৃত্বে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের তত্ত্বাবধানে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মোঃ টিটুল হোসাইন ও এসআই (নিরস্ত্র) ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্সসহ গত সোমবার বিকেলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ সুপার মার্কেটের তৃতীয় তলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, পলাতক আসামি মোঃ জরিফ মিয়া অরফে কালা জরিফের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মোট আটটি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন, এসআই (নিরস্ত্র) ইয়াকুব আলীসহ অন্যান্য কর্মকর্তারা।
কেরাণীগঞ্জ।



Our Like Page
Developed by: BD IT HOST