September 1, 2026, 11:09 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কোনো মব দিয়ে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই: সেনা সদরের ব্রিফিং

Reporter Name

নিজস্ব প্রতিবেদক”

কোনো মব দিয়ে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক

১ মিনিটে পড়ুন
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

কর্নেল শফিকুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে সেনাবাহিনীকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো নির্দেশনা দেয়া হয়নি। তবে আমরা আমাদের মতো প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত আছি।

গুম কমিশনের চাহিদা অনুযায়ী সমস্ত সহযোগিতা করা হয়েছে বা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হবে এ কথা জানিয়ে সহযোগিতা করা হচ্ছে না বিষয়টি পুরোপুরি গুজব বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: ‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

সেনা সদরে ব্রিফিংয়ে কর্নেল শফিকুল ইসলাম আরও বলেন, মিয়ানমার সীমান্তে জেলেদের ধরে নিয়ে যাওয়া বা তাদেরকে বিজিবি বা সেনাবাহিনীর ক্যাম্প সম্পর্কে জিজ্ঞাসাবাদের বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সেনাবাহিনী।

তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।

শফিকুল ইসলাম বলেন, জনসাধারণের জন্য কাজ করার পরও সামাজিকে যোগাযোগ মাধ্যমে যদি আমাদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করা হয় তা অত্যন্ত দুঃখজনক। তবে অনেকেই সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়ে কথা বলছেন।



Our Like Page
Developed by: BD IT HOST