June 14, 2026, 4:52 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

Reporter Name

এমডি ইলিয়াছ সেনবাগ প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসা ইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত যুবকের নাম আহছান উল্যাহ সুমন (২৬)। তিনি উপজেলার চরএলাহী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আমিন উল্যাহ মেম্বারের ছোট ভাই এবং একই ওয়ার্ডের অজি উল্যাহ কেরানী বাড়ির জয়নাল আবদীনের ছেলে।শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত।গত রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়ন থেকে তার ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে ফেনীর দাগনভূঞা বাজারের উদ্দেশ্যে বের হন।যাত্রা পথে মোটর সাইকেলটি বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বসুরহাট-ফেনী সড়কের মহাজন দীঘি এলাকায় পৌঁছলে বসুরহাট গামী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সে মোটরসাইকেল থেকে ছিট কে পড়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে মুর্মূর্ষ অস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চরএলাহী ইউনিয়ন পরিষ দের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.ইউসুফ স্বপন। তিনি বলেন,নিহতের মরদেহ দাফন শেষে নিহতের পরিবার এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নিবেন।এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) গণেশ চ্যংচুংগা বলেন,বিষয়টি শুনেছি তবে নিহতের পরিবার এ বিষয়ে স্থানীয় পুলিশকে এখনো অবহিত করেনি।



Our Like Page
Developed by: BD IT HOST