November 8, 2026, 11:29 am
শিরোনামঃ
মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খাদ্য অধিদপ্তরের খাদ্য গুদাম কর্মকর্তা বহিষ্কার

Reporter Name

স্টাফ রিপোর্টার – খাদ্য অধিদপ্তরের অধিনে রংপুর সদর উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা (ওসি এলএসডি) কানিজ ফাতেমাকে খাদ্য ঘাটতির অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

খাদ্য গুদামে ১ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৮০৪ টাকার খাদ্য ঘাটতির অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়, গত ১ সেপ্টেম্বর রংপুর জেলার সদর উপজেলাধীন এলএসডি গোডাউনে নিয়মিত মজুদ গণনার অংশ হিসেবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নিখিল চন্দ্র খাদ্য গোডাউনে গণনা/পরিদর্শনকালে মজুদকৃত খাদ্যের পরিমাণ কম দেখতে পায়। বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অন্তরা মল্লিককে অবগত করলে তিনি ঐদিনই ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

গত ১২ সেপ্টেম্বর তদন্ত কমিটির প্রতিবেদনে গোডাউনে ১৪৪.৭৪৪ মেট্রিক টন চাল, ০.৩০৭ মেট্রিক টন গম এবং ৯৫৪৪টি খালিবস্তা ঘাটতি পাওয়া যায়। পরে খাদ্য ঘাটতির অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST