খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস
Reporter Name
Update Time :
Thursday, October 15, 2026
/
4 Time View
/
Share
প্রথম বাংলা :খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার অগোচরে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়েছিলেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আব্দুল আওয়াল বুলবুল।
বিষয়টি জানার পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ন মন্ত্রী”এ সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্য গু দাম পরিদর্শন করেন আব্দুল আওয়াল।এজন্য ৮ অক্টোবর রফিকুল ইসলামের সইয়ে একটি সরকারি সফরসূচির নোটিশ জারি করা হয়। এতে ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে আবার বাসায় ফেরা পর্যন্ত কর্মসূচি উল্লেখ করা হয়।
সফরের যাবতীয় সহায়তার জন্য খাদ্য অধিদপ্তরেরমহাপরি চালককে নোটিশের অনুলিপি দেওয়া হয় জ্বালানির ব্যবস্থা করতে অনুলিপি পাঠানো হয় খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককেও। ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও গিয়েছিলেন বলে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রের ভাষ্য, এপিএসের এই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী কিছুই জানতেন না। বিষয়টি জানার পর তিনি বিরক্ত হন। সফরের পরদিন আব্দুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে অফিস থেকে চলে যেতে বলেন। এরপর তাকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
খাদ্যমন্ত্রীর এপিএস হিসেবে এ ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।
ছবি : সংগৃহীত