June 26, 2026, 8:09 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ

Reporter Name

আব্দুস সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ পূর্ব আরাজী চন্ডিপূর উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার ১২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ করা হয়ে ছে।২০শে মার্চ সোমবার বিকাল ৫ টায় সদর উপজেলা গড়েয়ার পূর্ব আরাজী চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্রেষ্ট প্রদান গড়েয়া ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার আউটলেটের

এজেন্ট সুধন কুমার সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক,১৩ নং গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইছ উদ্দিন সাজু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক, জসিম উদ্দিন।আরো উপস্থিত ছিলেন,ব্র্যাক ব্যাংক অফিসার,বিনয় রায়,গড়েয়া হাট এবি আউটলেট এজেন্ট অফিসার জয়ন্ত চন্দ্র রায়,নির্মল চন্দ্র রায়,মাধব চন্দ্র রায়,সুজন চন্দ্র রায়, চন্দন সরকার সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

কৃতি শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গড়ে য়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রধান শিক্ষক রইছ উদ্দিন সাজু বলেন,সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরা ই আগামীতে গড়েয়াকে দেশের মধ্যে পরিচিত করে তুল বে।তিনি আরও বলেন,সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়।আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়,বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।স্কুল থেকে শিক্ষা অর্জন করে অনেকেই আজ দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত আছেন এবং সততার সাথে দেশের জন্য কাজ করছেন।এ সময় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইছ উদ্দিন সাজুকেও সংবর্ধিত করেন ব্যাংক কর্তৃপক্ষ।



Our Like Page
Developed by: BD IT HOST