September 20, 2026, 4:17 pm
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ

Reporter Name

প্রথম বাংলা:ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে লুটপাট ও গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জা মান সেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়,গত কাল রাত ৯টার দিকে স্থানীয় শরীফ (২৩),আরিফ (২ ১), ফাহিম (২২),রাজিব (২৩) ও এনামুল (২২) নামের চিহ্নিত মাদকাসক্ত যুবক দেশীয় অস্ত্র নিয়ে একই এলা কার প্রবাসীর বাড়িতে ঢোকে। ঢুকেই পানি চাওয়া হয়।

পরে প্রবাসীর ছেলে পানি নিয়ে দরজার কাছে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এরপর দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।

পুলিশ জানায়,লুটের পর প্রবাসীর ছেলের গলায় চাপা তি ধরে পাশের ঘরে তার মাকে দলবদ্ধ ধর্ষণ করেদুর্বৃত্ত রা।তাঁরা ধর্ষণের ভিডিও ধারণ করে এবং ভুক্তভোগী দের কাছে তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা দাবি করে হুমকি দেয়। এই ঘটনা প্রকাশ করলে ধারণ করা ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হয়।

পরে ভুক্তভোগীদের ডাক চিৎকারে প্রতিবেশীরাএগিয়ে যান এবং থানা-পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে শুক্রবার ১৮ সেপ্টেম্ব র বিকেলের দিকে অভিযান চালিয়ে রাজিব নামেরএক জনকে পুলিশ আটক করে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করা মোবাইলটি পানিতে ফেলে দেন তিনি। পরে পুলিশ মোবাইলটি উদ্ধার করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জা মান সেখ গণমাধ্যমকে বলেন,এ ঘটনায় রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভুক্ত ভোগী মামলা করেছেন অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রতীকী ছবি



Our Like Page
Developed by: BD IT HOST