September 19, 2026, 12:47 pm
শিরোনামঃ
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গলাচিপা বোয়ালিয়া খাল এলাকায় কিশোর নয়ন শিকদার খুন

Reporter Name

নিজস্ব প্রতিবেদন

নয়ন শিকদার (১৭) নামের এক কিশোর খুন হয়েছে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে নয়নকে। শুক্রবার (৭ জুলাই) রাত ৮টায় নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার গলাচিপা বোয়ালিয়া খাল এলাকায় ওই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। নিহত নয়ন গলাচিপা এলাকার জালাল সিকদারের ছেলে।

নিহতের বাবা জালাল সিকদার জানান, রাত ৮টায় কয়েকজন যুবক ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে তার ছেলেকে আঘাত করে। পরে নয়নকে হাসপাতালে নেয়ার পর মারা যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই ও খুনীদের শাস্তি চাই বলেও জানান তিনি।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া জানান, বোয়ালিয়া খালের সামনের রাস্তার পাশে বালি রাখার স্থানে নিহতের কানের নিচে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে কেন, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST