October 20, 2026, 1:13 pm
শিরোনামঃ
গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বান্দরবানের লামায় বালু উত্তোলন নিয়ে তোলপাড়, ৫ লাখ ঘনফুট বালু মজুতের অভিযোগ মাদকবিরোধী আন্দোলনে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে আবেদন কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন- যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃমাইন উদ্দিন সিরাজগঞ্জের পুলিশ সুপার শাহজাদপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ শাহজাদপুর থানা ও সি মাদক, জুয়া ও চুরি ডাকাতি, মার্ডার, ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, সম্বন্ধে সচেতনতা ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: এলজিআরডি মন্ত্রী ময়মনসিংহে মৃত্যুর প্রায় এক বছর পর সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গাজীপুরে জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা

Reporter Name

প্রথম বাংলা : গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলে ১২টি ঘোড়া জবাই করা হয়েছে। পরে ঘোড়ার পা, মাথা, চামড়া ফেলে মাংস নিয়ে গেছে একটি চক্র।

সোমবার (১৭ আগস্ট) সকালে জেলার শ্রীপুর উপজেলার কর্ণপুর—বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকায় ঘোড়াগুলোর দেহাবশেষ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, কর্ণপুর—বরমী আঞ্চলিক সড়ক থেকে একটি পায়ে হাঁটা পথ জঙ্গলের ভেতরে চলে গেছে। সেই পথে গরুর জন্য ঘাস কাটতে যাওয়ার সময় জঙ্গলের ভেতর ঘোড়ার মাথা, চামড়া, হাড় ও নাড়িভুড়ি পড়ে থাকতে দেখেন লোকজন। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়।

গোসিংগা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন প্রধান গণমাধ্যমকে বলেন, গত রাতের যেকোন সময় ১২টি ঘোড়া জবাই করে মাংসা নিয়ে যাওয়া হয়েছে। সকালে ওই এলাকার এক কৃষক ঘটনাস্থলে ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুড়ি ও হাড়গোড় পড়ে থাকতে দেখে আমাকে জানায়। পরে বিষয়টি পুলিশে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, আশপাশে দুই কিলোমিটার এলাকায় কোনো বাড়িঘর নেই। ঘটনাস্থল থেকে ১২টি ঘোড়ার মাথা উদ্ধার করা হয়েছে। আমরা ধারণা করছি সেখানে ১২টা ঘোড়া জবাই করে মাংস নিয়ে দেহের বিভিন্ন অংশ ফেলে রেখে গিয়েছে একটি চক্র। ঘোড়ার মাংস কারা নিল, কোথায় নিয়ে বিক্রি করা হচ্ছে, ক্রেতা কারা এসব খোঁজ করতে ইতোমধ্যে কার্যক্রম চলমান রেখেছি। দেহাবশেষগুলো মাটিচাপা দেওয়া হবে। এ ব্যাপারে আইনের সহায়তা নেওয়া হবে।

অন্যদিকে, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST