June 29, 2026, 6:08 pm
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গাজীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার : আটক ২

Reporter Name

প্রথম বাংলা : গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, গাজীপুর এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা,গাজীপুর এর একটি চৌকস দল আমিনুল ইসলাম, বিপি এম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), গাজীপুর এর তত্বাবধানে বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে ২১/০৬/২০২৫খ্রি. বেলা ১১.৩০ ঘটিকায়

গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জৈনা ফুটওভার ব্রীজেরনিচে ময়মনসিংহ-ঢাকাগামী পাকা রাস্তার উপর নেত্রকোনা জেলার কলমাকান্দা হতে আগত একটি মাহিন্দ্র বলেরো কভার্ড ভ্যান যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২১-০০৭৬ সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশী করে ভ্যানের ভিতর ৪টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৬০ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করে এবং কভার্ড ভ্যানের ড্রাইভার ১। মোঃ ইমরান হোসেন(২৪),

পিতা-মৃত আমির হামজা, মাতা-মোসাঃ ঝর্ণা বেগম, সাং-বোয়ালকান্দি, থানা-চৌহালি, জেলা-সিরাজগঞ্জ এ/পি সাং-লৌহকর পূর্বপাড়া, থানা-কাশিমপুর, গাজীপুর মেট্রো, গাজীপুর ও কভার্ডভ্যানের হেলপার ২। মোঃ আরিফ হোসেন বাপ্পি ৥ বাবু(২৪), পিতা-মৃত সাহাবুদ্দিন, মাতা-মোসাঃ জামিনা বেগম, সাং-রৌহা জামতলা বাজার, পোঃ কুমলী, থানা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনাদ্বয়কে এবং মাদকদ্রব্য বহনকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫,২৮,০০০/- টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা উক্ত মাদকদ্রব্যের ক্রেতা শ্রীপুর থানাধীন মাওনা এলাকার জনৈক তাজুল ইসলামের নিকট বিক্রি করার জন্য নিয়ে আসে। মাদক ক্রেতা তাজুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় শ্রীপুর থানার মামলা নং-৪৫, তারিখ-২১/০৬/২০ ২ইং ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ)/৪১ রুজু করা হয়।পলাতক আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST