August 8, 2026, 7:27 am
শিরোনামঃ
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাহাপুরের জমিজমার জেরে তিন প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত করলো সন্ত্রাসী উৎপল সরকার

Reporter Name

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সাহাপুর ইউনিয়নে পাইটকেলবাড়ী এলাকার প্রবাসী পল্লব সরকারের স্ত্রী নুপুর বালা, সুব্রত সরকারের স্ত্রী লাবনী বিশ্বাস, কল্লল সরকারের স্ত্রী মুক্তা বিশ্বাস ও কৃষক সুজন সরকারের স্ত্রী শিপ্রা বিশ্বাসকে জমিজমা এবং পূর্বশত্রুতার জের ধরে গত ২শরা নভেম্বর বিকাল আনুমানিক চারটা ত্রিশ মিনিটে হামলা ও মারধর করে গুরুতর আহত করে এলাকার কথিত সন্ত্রাসী উৎপল, তার ভাই বিকাশ সরকার ও তার দলবল। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তী করা হয়েছে। এলাকাবাসী উৎপল ও তার ভাই বিকাশের অত্যাচার থেকে মুক্তি চায়।

সরেজমিনে গেলে জানা যায়, এই উৎপল সরকার ও তার ভাই বিকাশ সরকার এলাকার আনেককেই সামান্য ব্যপার নিয়ে সন্ত্রাসী কায়দায় মারধর সহ অত্যাচার করে। উৎপল সরকার গত আনুমানিক দুই মাস পূর্বে পাশের মৈত্র বাড়ির সমির কুমার মৈত্র এর স্ত্রী উন্নত মৈত্রকে ক্ষুদ্র একটি ব্যপার নিয়ে অমানবিক ভাবে মারধর করে গুরুতর আহত করে। এ ব্যপারে ঐ এলাকার চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্ন ব্যক্তিরা ত্রিশ হাজার টাকা জরিমানা করে মিটিয়ে দিলেও উন্নত মৈত্র বলেন ওরা আমাকে এখনও জরিমানার টাকাটা দেয় নাই।

তিনি আরো বলেন উৎপলের ভাই বিকাশ ভারতে বসবাস করে, ওখান থেকে বাংলাদেশে এসে আকাম-কুকাম করে আবার চলে যায়।
সন্ত্রসী উৎপলের হাত থেকে রেহায় পাই নাই এলাকার শিক্ষক ওমর সরকার। তাকেও সে বার বার হামলা ও মারধর করেছে বলে জানান এলাকাবাসী। ওমর মাস্টারের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ ব্যপারে গোপালগঞ্জ সদর থানায় আহত প্রবাসীর স্ত্রী নুপুর বালা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত ও পূর্বের শত্রুতার জেরে উৎপল সরকার ও তার ভাই বিকাশ সরকার তাদের দলবল প্রবাসীর ও এক কৃষকের স্ত্রীকে আমানবিক ভাবে মারধর করে আহত করে। সন্ত্রসীরা তাদের গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যপারে সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান বিনয় সরকার আনাদির নিকট জানতে চাইলে তিনি বলেন, ব্যপারটি আমি জেনেছি, তিনি আরো বলেন উৎপল ছেলেটার মাথাটা একটু গরম তবে ব্যপারটি আমি দেখবো।

এলাকার চেয়ারম্যান থেকে শুরু করে সকলেই জানে উৎপলের মাথাটা গরম। সে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছে, জরিমানাও করছে চেয়ারম্যান সহ মুরব্বিরা। কিন্তু জরিমানার টাকাটাও ভুক্তভোগী পায় নাই।তাহলে জরিমানা্ করে লাভ কি। এই কারনেই উৎপল ও তার ভাই বার বার অন্যায় করে পার পেয়ে যাচ্ছে বলে ধারনা করা হচ্ছে।প্রবাসীর স্ত্রীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান এলাকাবাসী।



Our Like Page
Developed by: BD IT HOST