July 21, 2026, 11:32 pm
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘাটাইলে বউ চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে মারলো যুবক

Reporter Name

মোঃ মশিউর রহমান, সিনিয়র রিপোর্টারঃ

টাংগাইল জেলার ঘাটাইল উপজেলায় বউ চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে হত্যা করলো যুবক,২২ সেপ্টেম্বর, ২০২২ ইং তারিখ বৃহস্পতিবার বিকেল ০৪ঃ০০টার দিকে এ ঘটনা ঘটে। তথ্যসূত্রে জানা যায়ঃ টাংগাইলের ঘাটাইল উপজেলাধীন দিঘর ইউনিয়নের মানাজী (মাইদারচালা) নামক গ্রামে বউ চলে যাওয়ায় ঘটক মোঃ আব্দুল জলিল(৬৫)কে আনারস কাটা বাগি দিয়ে কুপিয়ে মারলো একই গ্রামের শহিদুলের ছেলে আলমাস(২৫)।

নিহতের ভাগ্নে আব্দুল বাছেদ এই পত্রিকাকে জানায়, সে(আলমাস) স্থানীয় একটি করাতকলে কাজ করতো। এর আগেও আরো তিনটি বিয়ে করেছিলেন, কিন্তু সেই বিয়েও টিকেনি তার। এরপর আমার মামা আব্দুল জলিল মধ্যস্থতা করে ২০১৯ সালে রসুলপুর ইউনিয়নের পেঁচার আটা গ্রামের আলমাসকে বিয়ে করিয়ে আনে। সেই ঘরে একটি কন্যা সন্তানও আছে। সেটাও ২০২১ সালে ছাড়াছাড়ি হয়ে যায়।

এই নিয়ে তার(আলমাস) মনে চাপা ক্ষোভ বিরাজ করে। সেই ক্ষোভ থেকেই যখন মামা দুপুরে নামাজ শেষ করে তার(আলমাস) দাদি আয়াতন বেগমের ঘরে পান খেতে বসলে আলমাস ঘরে ঢুকে বউ এনে দেয়ার কথা বলে কথা কাটাকাটি শুরু করে। পরবর্তীতে রাগের বশে ঘরে থাকা আনারস কাটার ধারালো বাগি দিয়ে এলোপাথারি গলা ও মাথায় কোপ মারে।এতে ঘটনাস্থলেই তার(ঘটক) মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাংগাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে,

মামলা প্রক্রিয়াধীন ও আসামিকেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান, ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ আজহারুল ইসলাম (পি.পি.এম.)।



Our Like Page
Developed by: BD IT HOST