September 18, 2026, 2:01 am
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘুষের রেট ঠিক করে দেওয়া সেই এসিল্যান্ড বরখাস্ত

Reporter Name

প্রথম বাংলা – জমি নামজারি করতে সরকারি ফি থেকে বেশি অর্থ (ঘুষ) নেওয়ার নির্দেশনা দেওয়ার ঘটনায় পিরোজপুরের নাজিপুর উপজেলার সেই এসিল্যান্ড মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বুধবার (২০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, মাসুদুর রহমানের বিরুদ্ধে তার সহকর্মীদের নামজারি মামলায় অবৈধ অর্থ লেনদেন সংক্রান্ত নির্দেশনা দেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি অডিও ক্লিপের কথোপকথনের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন এবং তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন।

বরিশালের বিভাগীয় কমিশনার এমন আচরণকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেছেন বলেও এতে জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অভিযুক্ত মাসুদুর রহমানকে তার দায়িত্ব থেকে বিরত রাখা আবশ্যক। সেজন্য সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলেও এতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বরখাস্ত হওয়া মাসুদুর রহমান সর্বশেষ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত জুলাইয়ে উপজেলার ইউনিয়ন পর্যায়ের ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে ভূমি কর্মকর্তারা কোন রেটে ঘুষ গ্রহণ করবেন তা ঠিক করে দেন এ কর্মকর্তা। ওই বৈঠকের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যা পরবর্তীতে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST