August 2, 2026, 12:49 pm
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চট্টগ্রামে রিহ্যাব আবাসন মেলা শুরু আজ

Reporter Name

 

চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
‘স্বপ্নিল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এই আবাসন মেলার আয়োজন করেছে।চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ’র মেজবান হলে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে চার দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের পূর্ব নাসিরাবাস্থ রিহ্যাব চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন রিহ্যাব চট্টগ্রামের রিজিওনাল কমিটির চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রিহ্যাব পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের কো চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানী ঢাকার পাশাপাশি ব্যস্ত হয়ে উঠেছে বাণিজ্যিক নগরী চট্টগ্রাম। আবাসনের পাশাপাশি চট্টগ্রামে আসা পর্যটকদের আবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রিহ্যাব। চট্টগ্রাম এলাকার আবাসন ব্যবসায়ীদের সর্বোপরি চট্টগ্রাম অঞ্চলের আবাসন খাতকে পরিপূর্ণরূপে সহায়তা দিতে ২০০৬ সালের অক্টোবরে কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম রিহ্যাব জোনাল অফিসের। এরপর থেকে বন্দরনগরী চট্টগ্রামবাসীর জন্য নান্দনিক ও পরিকল্পিত নগরায়ন রূপান্তরের পাশাপাশি নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে ১৫তম ফেয়ার আয়োজন করতে যাচ্ছে রিহ্যাব চট্টগ্রাম।

আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও পরিকল্পিত বাসযোগ্য নগরী গড়ে তোলাই হচ্ছে রিহ্যাবের অন্যতম লক্ষ্য। দেশের আবাসন সমস্যা সমাধানে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ৯শত টির অধিক সদস্য ডেভেলপার প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই মেলায় আর্থিক প্রতিষ্ঠান ও বিল্ডিং ম্যাটেরিয়ালসসহ কয়েকটি লিংকেজ প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। ফেয়ারে গোল্ড স্পন্সর হিসেবে দুটি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করছে। কো-স্পন্সর হিসাবে অংশগ্রহণ করছে ১৭টি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৬টি, বিল্ডিং ম্যাটেরিয়ালস ৫টিসহ সর্বমোট ৪৮ টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামের রিহ্যাব ফেয়ার চলবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রিহ্যাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, তৃতীয় ভাইস প্রেসিডেন্ট শরীফ আলী খান, রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের কো-চেয়ারম্যান ১ প্রকৌশলী দিদারুল হক চৌধুরী।



Our Like Page
Developed by: BD IT HOST