July 23, 2026, 5:13 am
শিরোনামঃ
শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন** লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর; স্বর্ণালঙ্কার লুটের অভিযো মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে ছিটকে পড়ে প্রান গেল যুবকের

Reporter Name

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে দ্বীপ বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলা কায় এ দুর্ঘটনা ঘটে।দ্বীপ বাবু মহানগরীর বোয়ালিয়া থানার হেতমখাঁ হরিজনপল্লীর আমির লালের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকার ফুটপাতে অনেকেই মর্নিং ওয়ার্ক করছিলেন।

রাজশাহী রেলওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনের ইঞ্জিনের বসেছিলেন ওই যুবক। হঠাৎ পাঠার মোড়ে ইঞ্জিন থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে যান তিনি। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ সময় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনের ইঞ্জিনের ওপর বসে ছিলেন ওই যুবক। ট্রেনটি ডিঙ্গাডোবা এলাকায় পৌঁছালে চলন্ত ইঞ্জিনের ওপর থেকে হঠাৎ দ্বীপ বাবু রেললাইনের ওপর ছিটকে পড়ে যান।

পরে ওই ট্রেনেই কাটা পড়ে তার মৃত্যু হয়। সবার ধারণা ও যুবক মানসিক ভারসাম্যহীন।

রাজশাহীর গভার্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার কর্মকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা নিহত যুবকের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে খবর পেয়ে নিহত যুবকের বাড়ির লোকজনও থানায় আসে। এ সময় তার নাম পরিচয়ও শনাক্ত করা হয়। নিহত যুবকের পরিবারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST