August 16, 2026, 4:34 am
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন এস এম রুস্তুম আলী লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটে অবৈধ বালু বিক্রির: অতিষ্ঠ এলাকাবাসী, হুমকিতে ফেরিঘাট নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সামাজিক উদ্যোগের ঘোষণা বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার; অস্ত্র, গুলি ও লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চাঁদার জন্য বাসাবাড়ির কাজ বন্ধের অভিযোগ

Reporter Name

মোজাম্মেল হোসেন বাবু: রাজশাহী নগরীতে চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাসাবাড়ির কাজ বন্ধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বুধবার (৩ জুলাই) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।

ভুক্তভোগী ব্যক্তির নাম মাসুদ রানা সরকার। তিনি নগরীর রেলগেট গোরহাঙ্গা এলাকার মৃত জসিম উদ্দীন সরকারের ছেলে।

সংবাদ সম্মেলনে মাসুদ রানা বলেন, আমাদের পৈত্রিক জায়গায় বাসার কাজ করার সময় স্থানীয় রাজু খান, রাজা খান ও তাজুল ইসলাম বাধা প্রদান করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিস্ত্রী ও শ্রমিকের সাথে মারমুখী আচরণ এবং আমাদের সাথে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। চাঁদা না দিলে কোনরকম কাজ করতে দেয়া হবে না বলে তারা আমাদের ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় মঙ্গলবার (২ জুলাই) আমি বোয়ালিয়া মডেল থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেছি। সংবাদ সম্মেলন থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান মাসুদ রানা সরকার।

সংবাদ সম্মেলনে আফরোজা বেগম, সাইফুল ইসলাম, নার্গিস মাসুদ, কবির উদ্দিন সরকার নিপুসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বোয়ালিয়া মডেল হুমায়ুন কবির বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রোয়জনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST