August 30, 2026, 11:19 am
শিরোনামঃ
জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ : আইজিপি খাদ্যের মজুদ এবং নিরাপদ খাদ্য সরবরাহই মূল চ্যালেঞ্জ : খাদ্যমন্ত্রী গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে- স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানকে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা মনোনীত করে সম্মাননা স্মারক প্রদান করেন বেগমগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে তদন্তের দাবি গণপূর্তের হিসাবরক্ষকের বিরুদ্ধে বিল আটকে অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চেয়ারম্যানকে ঘিরে হৃদয়ের সংবাদ সম্মেলন, জনমনে অসন্তোষ

Reporter Name

নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১ নং উত্তর হামছাদী ইউনিয়নে শালিস বৈঠককে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতি ও চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে।যানা যায় সাবেক ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান হৃদয় তার প্রতিবেশী আমজাদ হোসেনকে চুরির অপবাদে মারধর করে। এতে আমজাদ রক্তাক্ত জখম হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা শেষে ( রেজিঃ নং ৮২১০/২৯ তাং ১০/১০/২২) এই ঘটনায় বিচার চেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বরাবর দরখাস্ত করে।এ ঘটনায় চেয়ারম্যান হৃদয়কে ডাকেন তিনি বিষয়টি মিমাংসা করতে চুরির বিষয়টি প্রমাণিত না হওয়ায় এবং অহেতুক মেরে রক্তাক্ত করায় হৃদয়কে আমজাদের নিকট ক্ষমা চাইতে বলেন।

কিন্তু হৃদয় ক্ষমা না চেয়ে উদ্যত আচরণ করে। এতে আমজাদ ক্ষিপ্ত হয়ে হৃদয়কে মারতে আসে। পরবর্তীতে চেয়ারম্যান উভয় পক্ষকে মিলমিশ করিয়ে দেয় এবং সবাইকে নিয়ে চা নাস্তা খায়।বিষয়টি নিয়ে চেয়ারম্যানকে বেকাদায় পেলতে হৃদয় পরবর্তীতে সংবাদ সম্মেলন করে এবং চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে অনেক অভিযোগ করেন।

সরেজমিনে উত্তর হামছাদী ইউনিয়নে গেলে হৃদয়ের করা অভিযোগের সত্যতা মিলেনি।
উল্টো এলাকার জনগণ হৃদয়ের বিরুদ্ধে নানান অভিযোগ করেন।ছাত্রলীগ করার দাপট দেখিয়ে এলাকায় বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে নানান অপকর্মের অভিযোগ রয়েছে।ইয়াবা সেবন ও ইয়াবা ব্যবসার অভিযোগ দীর্ঘদিনের। কথায় কথায় মানুষের সাথে বাজে ব্যবহার করে।

এ বিষয়ে চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত, জনগণের সমস্যায় আমার কাছে আসে।আমাকে সকলের কথা শুনতে হয়, পরিষদের সদস্যদের নিয়ে সমাধান করার চেষ্টা করি।

এ বিষয়ে হৃদয় বলেন, চেয়ারম্যানের ইন্ধনে আমজাদ আমার উপর হামলা করে। আমি এ ঘটনার জেলার আওয়ামীলীগ নেতাদের জানিয়েছি।



Our Like Page
Developed by: BD IT HOST