August 30, 2026, 4:29 am
শিরোনামঃ
বেগমগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে তদন্তের দাবি গণপূর্তের হিসাবরক্ষকের বিরুদ্ধে বিল আটকে অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন পাটগ্রাম PIO কার্যালয় ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-২০২৫–২৬ অর্থবছরের প্রকল্পের তথ্য প্রকাশের দাবি, কর্মকর্তার বক্তব্য না পাওয়ার অভিযোগ: কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ছাত্রদলের সভায় দাওয়াত পায়নি শিবির-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Reporter Name

প্রথম বাংলা – বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বানে আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ৩০টি ছাত্রসংগঠনের নেতাকর্মীদের বৈঠক হয়েছে। সে বৈঠকে দাওয়াত পায়নি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

জানা যায়, সভায় শিবিরের ‘গুপ্ত রাজনৈতিক ক্রিয়াকলাপের’ সমালোচনা করেন অনেক নেতাকর্মী। আবার অনেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ‘স্বেচ্ছাচারিতার’ সমালোচনা করেন।

সভাটি বিকেল চারটায় শুরু হয়ে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা অবধি চলে। এটি গ্লোরিয়াস পার্টি সেন্টার, কাঁটাবনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত একাধিক ছাত্রনেতা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সভায় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এর মধ্যে উল্লেখযোগ্য, জাতীয় ছাত্র কাউন্সিল গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মিলিতভাবে আহ্বান জানায় ছাত্রসংগঠনগুলো। কাঠামোগত সংস্কার দ্রুত শেষ করে ছাত্রসংসদ নির্বাচনের দাবি জানানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দীর্ঘ সাড়ে ১৫ বছর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, তাদের নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের রাজনৈতিক ছাত্রসংগঠন মনে করে না, তাই তাদের দাওয়াত দেওয়া হয়নি। এখানে শুধু রাজনৈতিক সংগঠনগুলো ছিল। আর শিবিরের ব্যাপারে অনেকের আপত্তি থাকায় তাদের দাওয়াত দেওয়া হয়নি।’



Our Like Page
Developed by: BD IT HOST