September 1, 2026, 9:06 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জনগণের রায়কে ভয় পায় জামায়াত, তাদের সঙ্গে জোট নয়: হাফিজ উদ্দিন আহমেদ

Reporter Name

প্রথম বাংলা : জনগণের রায়কে জামায়াত সবসময় ভয় পায়, সেজন্য তারা পিআর পদ্ধতি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে জোট করবে না বিএনপি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, জনপ্রিয়তা বিবেচনায় মিত্র দলগুলোর জন্য ৪০-৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই।

হাফিজ উদ্দিন অভিযোগ করেন, জামায়াত জনগণের রায়কে ভয় পায়। বিদেশি পরামর্শে কিছু রাজনৈতিক দল বিকল্প ব্যবস্থার কথা বলছে, যা বাস্তবসম্মত নয়। ভোটে জেতার সম্ভাবনা না থাকায় তারা উদ্ভট চিন্তা সামনে আনছে। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের ওপর কোনো ব্যবস্থা চাপিয়ে দিলে বিএনপি তা মেনে নেবে না।

বিএনপির এই নেতা সতর্ক করে বলেন, যদি কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিএনপি তার জবাব রাজপথেই দেবে। একইসঙ্গে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরে ১০৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নেওয়াকে তিনি অযৌক্তিক বলে সমালোচনা করেন।

হাফিজ উদ্দিন জানান, বিএনপি এবার প্রায় ৭০ শতাংশ আসনে একক প্রার্থী দিতে চায়। প্রার্থী বাছাইয়ে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও সৎ ইমেজকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, তাদের শত্রু না ভাবলেও কিছু নেতার বক্তব্য বিব্রতকর। একজন বলেছেন, তারা সরকার গঠন করবে আর বিএনপি থাকবে বিরোধী দলে-এটা কেবল দিবাস্বপ্ন।

এছাড়া এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনাকে তিনি ইতিবাচকভাবে দেখলেও স্পষ্ট করেছেন, তারা বিএনপির নির্বাচনী পরিকল্পনায় নেই। তবে সংসদে প্রবেশের সুযোগ পেলে সেটা তাদের জন্য বড় সাফল্য হবে বলেও মন্তব্য করেন তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST