September 21, 2026, 9:18 pm
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় প্রতারণা, প্রতারক গ্রেফতার

Reporter Name

নিজস্ব প্রতিবেদন – জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ গ্রেফতার কৃতের নাম ইমাম হোসেন।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম ডিএমপি নিউজকে জানান, ইমাম হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ফোন ও হোয়াটস অ্যাপে মেসেজ দিয়ে নানা ধরনের তদবির করতো।এই অভিযো গে গতকাল শনিবার শাহবাগ থানায় ইমাম হোসেনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়। সেই মামলার ছায়া তদন্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় এই প্রতারককে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম বলেন, গ্রেফতারকৃত ইমাম হোসেনের মোবাইল নম্বর পর্যালোচনা করে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইতোপূর্বেও একই অপরাধে সে গ্রেফতার হয়েছিল- যোগ করেন পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST